এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা-—এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পুখুরিয়া থানার কোকলা মারি গ্রামে।এলাকা ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অজয় মণ্ডল বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পাওয়ায় পোস্ট চালাতে থাকলে জানতে পারে অজয় মন্ডলের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তার বাড়িতে যেতেই,সেখানে দেখে পাই নিজের ঘরের বাথরুমে অজয় মণ্ডলের ঝুলন্ত আবস্থায় দেহ রয়েছে।এলাকায় চাঞ্চল্যে ছড়িয়ে পড়ে।তরিঘড়ি খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়। পুখুরিয়া থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসেন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনের অভিযোগের সম্পত্তির জন্যই মৃত ব্যক্তি অজয় মন্ডল এর ভাই শংকর মন্ডল খুন করতে পারে বলে অভিযোগ।পুকুরিয়া থানার পুলিশ মৃতের ভাই শংকর মন্ডলকে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত নেমেছে পুখুরিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *