কাঁঠালদহ গ্রামের ৯১তম ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন।

সরোজ উপাধ্যায়, কাঁঠালদহ ,হাওড়া:-  এবার পঞ্চমীতে হাওড়ার শ্যামপুর থানার কাঁঠালদহ গ্রামের ৯১তম ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গোৎসব কমিটির অনাড়ম্বর পুজোর উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ হাউসের স্বামী বিশ্বাদ্যানন্দ মহারাজ ও বিশিষ্ট অধ্যাপক,লেখক, সাহিত্য-ইতিহাস গবেষক ড. মহীতোষ গায়েন, বিশিষ্টজন হিসেবে উপস্থিত ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিকের উত্তরসূরি মহেশ্বতা বন্দ্যোপাধ্যায়, ব্লক উন্নয়ন আধিকারিক,পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্য, মঙ্গলদীপ সাহিত্য পত্রিকার সহ সম্পাদক ড. অর্ণব দত্ত, সহ সভাপতি ড. সহদেব দলুই, লেখক ও শিক্ষক কুন্তল অধিকারী প্রমুখ।এদিন অসহায়, দুঃস্থদের পোশাক বিতরণ,তিলোত্তমা,উমার ন্যায়বিচার উপলক্ষ্যে মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রকাশিত হয় পুজো স্মরণিকা, সমগ্র গ্রামবাসী এদিন শান্তি,মৈত্রী প্রতিষ্ঠা,তিলোত্তমা, উমার ন্যায়বিচার,গ্রামের সমৃদ্ধি ও উন্নয়নের অঙ্গীকারে এক শোভনসুন্দর হুল্লোড়হীন অনুষ্ঠানে সামিল হলেন,যা দৃষ্টান্ত স্থাপন করলো বলে মনে করছেন দুর্গোৎসব কমিটির সভাপতি অশোক সামন্ত ও সম্পাদকমন্ডলী সহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *