দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঐতিহ্যের সৌন্দর্য এই বার্তা থিমরূপে ফুটিয়ে তুলে এবারের শারদ উৎসবে দেবী দুর্গার আহবানে ভর্তি হয়েছে বালুরঘাট সংকেত ক্লাব। ৫৩ তম বর্ষে এবার বালুরঘাট সংকেত ক্লাবের দুর্গোৎসব। সাবেকি প্রতিমায় মা দুর্গার আহ্বান করেছে ক্লাব প্রাঙ্গনে। সুতো ফিতে এই সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। পরিবেশ বান্ধব ফিতে এবং দড়ি দিয়ে মন্ডপপ্রাঙ্গণে তৈরি করা হয়েছে সাজসজ্জা। ভাটশোলার কলকা দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমার সাজ। সাথে রয়েছে জরি এবং পুঁথি দিয়ে তৈরি মা দুর্গার অলংকার। চোখ ধাঁধানো আলোকসজ্জার মাতিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল। পরিবেশবান্ধব পূজোর বার্তা মন্ডপ থেকে দিতে উদ্যোগী হয়েছে সংকেত ক্লাব কর্তৃপক্ষ।
ভাটশোলার কলকা দিয়ে তৈরি করা হয়েছে বালুরঘাট সংকেত ক্লাবের প্রতিমার সাজ।













Leave a Reply