অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– এক অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত আমডোবার জঙ্গলে,স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে আমডোবার জঙ্গলে হঠাৎই মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন,তৎক্ষণাৎ খবর দেয়া হয় গড়বেতা থানার পুলিশকে,খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে,তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি,অন্যদিকে ওই জঙ্গলের পাশে রয়েছে রেল লাইন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে রেল পুলিশ ও গড়বেতা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *