রক্তের সংকট মোকাবিলায় উদ্যোগ, চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবে রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবং মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাব প্রাঙ্গণেই এই শিবির অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এই দিনের রক্তদান শিবিরে মোট প্রায় ৩৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের সংকট মোকাবিলায় ক্লাবের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন উদ্যোক্তারা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, জয়েন্ট বিডিও সন্দীপ ভৌমিক, চন্দ্রকোনারোড বিট হাউসের আইসি অনুপ ভট্টাচার্য, ক্লাবের সম্পাদক প্রণব ঘোষ, সভাপতি কার্তিক দাস, বলাই গণ, সঞ্জয় সরকার-সহ অন্যান্য সমাজসেবী এবং ক্লাবের সদস্যরা। দিনভর উৎসাহের সঙ্গে এই শিবিরে অংশ নেন রক্তদাতারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *