দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট, ২৭ অক্টোবর : বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের নাট্যমন্দিরে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্য তৃনমুল নেত্রী জয়া দত্ত, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন এদিনের এই অনুষ্ঠানে। প্রতিটি ওয়ার্ড থেকে প্রবীণ তৃণমূল কর্মীদের আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়। এছাড়াও বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্ট মানুষদেরও এদিন সংবর্ধিত করা হয়েছে।পরে বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান তৃনমুল বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন।












Leave a Reply