এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ প্রবীণ ব্যবসায়ীদের উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় ব্যবসায়ী সমিতির তরফ থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগ রবিবার ব্যবসায়ী সমিতির অফিস প্রাঙ্গনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই দিন এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল, শিক্ষক বিমল চন্দ্র রায়,ডা: দুষ্টু হাজরা ও কালিপদ মাইতি, এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা, সম্পাদক দেবাশীষ মূলা সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা । এই দিন এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ প্রবীণ ব্যবসায়ীদের উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় ব্যবসায়ী সমিতির তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *