নাবালিকা অপহরণ মামলায় গতকাল রাতে গ্রেপ্তারের পর তৃণমূল নেতা লগিন দাস এর দশ দিনের জেল হেফাজত।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাবালিকা অপহরণ মামলায় গ্রেপ্তার বালুরঘাটের তৃণমূল নেতা লগিন দাস এর দশ দিনের জেল হেফাজত। গতকাল রাতে গ্রেপ্তারের পর এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে তোলে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ। বালুরঘাট জেলা আদালতের বিচার বিভাগীয় বিচারক আগামী ৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানালেন সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *