মধুচক্র চালানোর অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস বিরুদ্ধে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নিজের রিসোর্টে মধুচক্র চালানোর অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস বিরুদ্ধে। পলাতক বিজেপির প্রধান বিমল দাস। বিশেষ সূত্রে জানা গিয়েছে গত কাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করে এবং চারজন মহিলাকে আটক করে লোকাল থানায় নিয়ে আসা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের পক্ষ থেকে বিমল দাসের গ্রেপ্তার দাবি জানিয়ে হোটেলের সামনে বিক্ষোভ দেখাতে লক্ষ করা যায় তৃণমূল কর্মী সমর্থকদের,এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *