নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গৃহস্থ বাড়ির সরকারি ঘরে রম রমিয়ে চলছে দেহ ব্যবসা। প্রতিবাদে সরব এলাকাবাসী। পুলিশকে খবর দিলে যুবক যুবতীকে আটক করে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ২১ নম্বর ওয়ার্ডের। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা, গোপাল সরকার তার দাদুর নামে একটি সরকারি ঘর পেয়েছিলেন। অভিযোগ হঠাৎই ওই বাড়িতে বেশ কিছুদিন ধরেই এক যুবক ও যুবতীর আনাগোনা লক্ষ্য করে এলাকাবাসী। আজ হঠাৎই গোপাল সরকারের স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে স্থানীয়রা, এরপর দেখে ওই সরকারি ঘরের ভেতরে ওই যুবক-যুবতী একই বিছানায় শুয়ে রয়েছে। অভিযোগ, ওই যুবক যুবতি মাঝেমধ্যে এলেই তাদের কাছ থেকে ঘন্টা তিনেকের জন্য নেওয়া হতো কখনো দুই হাজার টাকা, কখনো আড়াই হাজার টাকা, কখনো আবার তিন হাজার টাকা, আর সেই টাকা নিতো গোপাল সরকার নিজেই।











Leave a Reply