কেন্দ্রীয় সরকার দ্বারা নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- কেন্দ্রীয় সরকার দ্বারা নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। আজ থেকে দু দিনব্যাপী এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তৃনমুল ছাত্রপরিষদের পক্ষ থেকে বালুঘাট কলেজ এর গেটের সামনে। টিএমসিপির তরফে অমর নাথ ঘোষ বলেন, ১ এপ্রিল থেকে বিভিন্ন জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এটি একটি জনবিরোধী সিদ্ধান্ত। এক দিকে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ জেরবার সেই সময় এভাবে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মধ্যে পড়বেন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য ফ্রি করে দিয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা পরিষে। পেয়ে থাকেন। সেই সময় কেন্দ্রীয় সরকারের এমন জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতেই আমরা আজ এই কর্মসূচি গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *