জীবনদায়ী ঔষধ-সহ প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নানুরে তৃণমূলের পথসভা ও বিক্ষোভ সমাবেশ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- জীবনদায়ী ঔষধ-সহ প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নানুরে তৃণমূলের পথসভা ও বিক্ষোভ সমাবেশ।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঔষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে হয়ে গেল বিক্ষোভ কর্মসূচি ও পথ সভা। গোটা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি- কাজল সেখের নেতৃত্বে, নানুর বিধানসভার বিধায়ক- বিধানচন্দ্র মাঝি ও ব্লক সভাপতি-সুব্রত ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ ও পথসভার আয়োজন করা হয়।

এদিন নানুর ব্লক অফিস
সংলগ্ন স্থান থেকে একটি প্রতিবাদ পদযাত্রা করে নানুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ মঞ্চের আয়োজন করা হয়। সেই পথ সভার প্রতিবাদ মঞ্চ থেকে গত বৃহস্পতিবার ২০১৬সালের আপার প্রাইমারি SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব হলেন কাজল সেখ সহ বিধায়ক ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্বরা।

কাজল সেখ জানান, যাঁরা এই চাকরি বাতিল করেছেন আজ তারাই বিক্ষোভ দেখাচ্ছেন, বিরোধী দের লক্ষ্য করে এমনটাই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্র সরকার কে নিশানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *