বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- অরিত্রী মন্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৭, সম্ভাব্য মেধা তালিকায় নবম স্থান অধিকারী বাঁকুড়ার মিশন গার্লস হাইস্কুলের এই কৃতি ছাত্রী। বরাবরই মেধাবী এই ছাত্রী অরিত্রী মন্ডল, প্রত্যাশা মতই এবার মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে। নিয়ম মাফিক পড়াশোনা না করে শুধুমাত্র একটি গৃহ শিক্ষকের সাহায্যে এই কৃতিত্ব অর্জন করেছে সে। তার এই কৃতিত্বে সাহায্য করেছে স্কুলের শিক্ষকেরা ছাড়াও শিক্ষক শিক্ষিকা বাবা মা। বায়োলজি নিয়ে পড়াশোনা করে আগামী দিনে চিকিৎসক হয়ে, মানুষের সেবায় ব্রতি হতে চাই এই কৃতি। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে অরিত্রী।
বরাবরই মেধাবী এই ছাত্রী অরিত্রী মন্ডল, প্রত্যাশা মতই এবার মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে।












Leave a Reply