মালদা, নিজস্ব সংবাদদাতা:- এবারের মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করলো মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস। এবছর মাধ্যমিকের তার প্রাপ্ত নম্বর ৬৯৪। রাজ্যের দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস বর্তমানে বাবার সঙ্গে পরিবার নিয়ে দিল্লিতে রয়েছেন। তার বাবা বেসরকারি ওষুধ কোম্পানির ম্যানেজার দিল্লিতে কর্মরত। আগামী দু’বছর দিল্লিতেই পড়াশোনা করবেন এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ তপোহারানন্দ মহারাজ। পাশাপাশি এই স্কুল থেকে আর ষও দুইজন ছাত্র যুগ্মভাবে এবছর মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। তাঁদের নাম সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮।
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী তপোহারানন্দ মহারাজ জানিয়েছেন, এবছর এই স্কুল থেকে মোট ১৩৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১০৩ জন রয়েছেন বেঙ্গলি মিডিয়ামে এবং ৩৪ জন রয়েছেন ইংরেজি মিডিয়ামে। প্রত্যেক ছাত্রই স্টার মার্কস নিয়ে সফল হয়েছেন। যাদের মধ্যে অনুভব রাজ্যে দ্বিতীয় হয়েছে এবং সৃজন ও অরিত্র রাজ্যে যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে।
এবারের মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করলো মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস।












Leave a Reply