বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে চশমার ব্যবস্থা করা হয় গড়বেতার ইন্ডিয়ান ওয়ার্কার্স স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার মাইতা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ইন্ডিয়ান ওয়ার্কার্স স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং মেদিনীপুর রোটারী আই হসপিটালের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল একটি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন শিবির ও প্রায় দুই শতাধিক সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয় এই দিন,
এই ক্যাম্পে গড়বেতার বহু এলাকা থেকে বহু মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে আসেন বলে ইন্ডিয়ান ওয়ার্কার্স সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *