বিদ্যুৎ বন্টন দপ্তরের দাবি মত সমস্ত বিল পরিশোধ করার পরেও সংযোগ না দেওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন এক ধান ও গম ভাঙ্গানোর মিল মালিক।

তপন-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিদ্যুৎ বন্টন দপ্তরের দাবি মত সমস্ত বিল পরিশোধ করার পরেও সংযোগ না দেওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন এক ধান ও গম ভাঙ্গানোর মিল মালিক। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের চৌমনী এলাকার মিল মালিক মহম্মদ লতিফুর রহমানের অভিযোগ, ২০১৪ সালে তার গম ও ধান ভাঙ্গানো মিলে ৪২০০০ টাকার বৈদ্যুতিক বিল আসে। এরপর হাইকোর্টের মাধ্যমে গিয়ে বেশ কয়েকটি কিস্তিতে ওই টাকা পরিশোধ করেন ২০১৪ সালেই। পরবর্তীতে যে বিল আসতে থাকে সময় মতো তা পরিশোধ করেন তিনি। কিন্তু ২০২৫ সালে হঠাৎ করে ২০১৪ সালের পুরাতন বিলের সুদ হিসেবে ১৩০০০ টাকার একটি বিল পাঠায় বিদ্যুৎ বন্টন দপ্তর। মোহাম্মদ শতিফুর রহমান জানান, তারপরেও আবার সুদ হিসেবে ১৫ হাজার টাকার আরো একটি বিল আসে। গত ১৪ মে তিনি সেই বিল‌ও পরিশোধ করেন বলে জানান। অথচ তার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, বিল পরিশোধ করার পরও সংযোগ দিচ্ছে না বিদ্যুৎ দপ্তর। বকেয়া পরিশোধ করেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায়, ব্যবসায় ক্ষতির মুখে পড়েছেন তিনি বলে জানান।

বাইট – মহম্মদ লতিফুর রহমান, মিল মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *