নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৪ মে: অবৈধ ভাবে সরকারি ভেস্টের জায়গায় খোড়া হচ্ছিল পুকুর। বিষয়টি জানতে পেরেই শনিবার দুপুরে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের মশাকপুরে অভিযান চালালো বিএলআরও ও পুলিশ। অভিযানে গিয়ে পুকুর খনন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পুকুর খননের কাজে ব্যবহৃত মাটি কাটার মেশিন আটক করেছে বিএলআরও। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট বিএলআরও দপ্তর। দীর্ঘদিন ধরেই জেলা জুড়ে এমন অভিযোগ উঠছিল। বোল্লা গ্রাম পঞ্চায়েতের মশাকপুর এলাকায় কাশিয়া খাড়ির পাশেই অবৈধভাবে সরকারি জায়গায় পুকুর তৈরি করা হচ্ছিল। মাটি কাটার মেশিন দিয়ে এই পুকুর খনন করা হচ্ছিল। সঠিকভাবে কে এর সঙ্গে যুক্ত তা জানা গেল মশাকপুর এলাকার কেউ যুক্ত রয়েছে বলে প্রাথমিক অনুমান বিএলআর দপ্তরের। পুরো ঘটনা তারা খতিয়ে দেখছেন।।
বন্ধ করা হলো অবৈধ ভাবে সরকারি ভেস্টের জায়গায় খোড়া পুকুর।












Leave a Reply