দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতি বছরের মতো এবছরও আজ ১৬ই জুলাই বুধবার দুপুরে বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণী ও একাদশ শ্রেণীতে নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে নবীনবরণ উৎসব উদযাপিত হলো। নবীনবরণ উৎসবে পঞ্চম শ্রেণী ও একাদশ শ্রেণীতে নবাগত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। আজকের নবীনবরণ উৎসব উপলক্ষ্যে শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস জানিয়েছেন – প্রতি বছরের মতো এবারেও আমাদের বিদ্যালয় নালন্দা বিদ্যাপীঠে নবাগত ছাত্রছাত্রীদের জন্য নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়েছিল। তবে এখানে বিশেষত্ব হলো, এই সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজন ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করে থাকে দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য তাদের সহায়তা প্রদান করে। নবীনবরণ উৎসবের দ্বারা বিদ্যালয়ে আগত নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয় নিয়ে যে জড়তা থাকে, তা কেটে যায় ও তারাও বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে ধীরে ধীরে সম্পৃক্ত হয়ে পড়ে।
বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে নবীনবরণ উৎসব উপলক্ষ্যে শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।












Leave a Reply