দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার বিকেলে সিসিইউ পরিদর্শনে এলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ, হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাক সহ অন্যান্য আধিকারিকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আটজন প্রসূতি রোগীই সুস্থ রয়েছেন। জেলাশাসক ও আধিকারিকরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরে হাসপাতাল সুপারের দফতরে পরিস্থিতি পর্যালোচনা করে একটি বৈঠক করেন।
প্রসূতি রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক বালুরঘাট হাসপাতালে।












Leave a Reply