দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বেহাল নিকাশির কারণে সামান্য বৃষ্টিতেই ভোগান্তিতে এলাকার মানুষ। বালুরঘাট পৌরসভার ৯ এবং ১০ নং ওয়ার্ডের রাস্তায় গত কয়েক দিন ধরে জমে রয়েছে জল। বৃষ্টির জল জমে থাকায় তা ডিঙিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রসঙ্গত অন্যান্য এলাকার মত বালুরঘাটেও বেশ কয়েক দিন ধরে চলছে বৃষ্টি। শহরের বিভিন্ন এলাকায় জল জমলেও বৃষ্টি কমার সাথে সাথেই সেই জল সরে যায়। কিন্তু ৯ নং ও ১০ নং ওয়ার্ডের কয়েকটি রাস্তায় জল জমেই রয়েছে। প্রতিদিনের জমা জল পেরিয়েই কাজে বেরোতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ অল্প বৃষ্টিতেই হাটু পর্যন্ত জল দাঁড়িয়ে যায়। বড়দের যেমন তেমন জল যন্ত্রণায় খুবই সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের।
বৃষ্টি থামলেও জল সরছে না—নিকাশি সমস্যায় বিপর্যস্ত বালুরঘাটের দুই ওয়ার্ড।












Leave a Reply