পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজার সম্পন্ন হল শুক্রবার।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজার সম্পন্ন হল শুক্রবার, এই দিন সকাল দশটা নাগাদ পুজো অর্চনার মধ্য দিয়ে এই খুঁটিপূজো সম্পন্ন হয়, জানা গিয়েছি এই বছর ৭৪ তম বর্ষে পদার্পণ করল এই দুর্গোৎসব, এবারের বাজেট ধরা হয়েছে আনুমানিক ১৭ লক্ষ টাকা, পুজোর কটা দিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচি,এমনটাই জানিয়েছেন পুজো কমিটির সভাপতি শীর্ষেন্দু বিষই, এছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি রাজীব দাস, কোষাধ্যক্ষ সুকান্ত শীল,শিবু সরকার,হিমাংশু সরকার,রঞ্জন বিশ্বাস সহ অন্যান্য পূজা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *