নিজস্ব সংবাদদাতা, মালদা: – ভুতনিতে ফের এক করুণ মৃত্যু। বন্যার জলে স্নান করতে গিয়ে প্রাণ হারাল পশ্চিম নারায়নপুর মহেন্দ্র টোলার এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া, চাঞ্চল্য ছড়ায় গোটা অঞ্চলে।
মৃত কিশোরীর নাম হেমাঙ্গিনী মন্ডল (ষষ্ঠ শ্রেণি), সে স্থানীয় পশ্চিম নারায়নপুর হাই স্কুলের ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ হেমাঙ্গিনী বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়েন। দীর্ঘ সময় পর তাকে জল থেকে তোলা হলেও তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হেমাঙ্গিনীর অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।












Leave a Reply