নিজস্ব সংবাদদাতা, মালদা: গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ একটি কনটেনার লরি আটক করল বনদপ্তরের আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে প্রথমে আটক করেন। পরে মঙ্গলবার দুপুরে লরি এবং কাঠ বনদপ্তরের হাতে হস্তান্তর করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লরিটি অসম থেকে কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে নিয়ে আসছিল। জিএসটি আধিকারিকরা কাগজপত্র পরীক্ষা করার সময় সন্দেহ হলে গাড়িটি থামিয়ে চেক করেন। তখনই কনটেনারের ভিতরে বিপুল পরিমাণ কাঠ দেখতে পান এবং গাড়িটি জব্দ করেন।
পরে বনদপ্তর গাড়ি, কাঠ এবং চালককে নিজেদের হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply