নিজস্ব সংবাদদাতা, মালদা: – মালদায় ফের শুটআউটের ঘটনা। গুলিবিদ্ধ হন আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া লক্ষ্মীপুর খুন মামলার মূল সাক্ষী। এই হামলার পেছনে চাঞ্চল্যকর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
সূত্রের খবর, গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। ওই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রামের প্রাক্তন কংগ্রেস নেতা, বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। মাইনুল ও তার ছেলে সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনড় থাকায়, তাঁকে নকল শুটআউটের লক্ষ্য করা হতে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আতিমুলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সাক্ষীকে সরানোর চেষ্টা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক মহলেও এই শুটআউটকে কেন্দ্র করে চাপানউতোর তৈরি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দিকগুলির তদন্ত চালাচ্ছে।












Leave a Reply