পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সাড়ম্বরে পালিত হল “হো” ভাষা তথা “ওয়ারাংচিতি লিপির শ্রষ্টা তথা আবিস্কারক অত গুরু লাকো বদরা ১০৬তম জন্ম জয়ন্তী উদযাপন করা হল নারায়নগড় বিধানসভার অন্তর্গত নারায়নগড় ব্লকের হোসেনপুর গ্রামে। আয়োজনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ নারায়নগড় ,কেশিয়াড়ি,দাঁতন, পটাশপুর মানকি মুডা হাতু মুডা কমিটি দক্ষিণ জোন। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক মাননীয় সূর্যকান্ত অট্ট মহাশয়,নারায়নগড় ব্লক সভাপতি ,বাখরাবাদ ১৩ নং গ্রাম পঞ্চায়েত প্রধান,উপ প্রধান ও অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই, সহ সম্পাদক মাননীয় অনন্ত সিং মুডা, কোষাধ্যক্ষ মাননীয় গৌতম সিজুই,সহ কোষাধ্যক্ষ মাননীয় মদন তিরিয়া,অবিভক্ত মেদিনীপুর জেলা মুডা কমিটির সভাপতি মাননীয় সদানন্দ মুডা ,দিউরি মাননীয় সুনীল চাতার, জেলা সুসারিয়া রবি দিঘি,জেলা যাত্রা দিউরি এবং দাসপুর ১ নং ও ২নং ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক মাননীয় রাজু বাঁডরা ও নারায়নগড়, কেশিয়াড়ি, দাঁতন,পটাশপুর ব্লকের মানকি মুডা হাতু মুডাগন মাননীয় সুকুমার গাগরাই, মাননীয় রবি চাতার,মাননীয় স্বাধীন হেমরম,মাননীয় অনিল হেমরম,মাননীয় নারায়ন সুন্ডী, মাননীয় কালিপদ পিঙ্গুয়া, মাননীয় কার্তিক পূর্তি,মাননীয় রাজু হেমরম, মাননীয় রাম বারি,মাননীয় বিরেন শয় প্রমুখ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে দিয়েছিলেন নারায়নগড়, পটাশপুর দাঁতন,কেশিয়াড়ি, ডেবরা, দাসপুর ব্লক এর প্রায় ১২০০ আদিবাসী হো সমপ্রদায়ের মানুষ ।
হো ভাষা ও ওয়ারাংচিতি লিপির স্রষ্টার আদর্শ অনুসরণের বার্তা দিলেন বিশিষ্টজনেরা।












Leave a Reply