চাঁচলে বিগ বাজেট পুজো নিয়ে টানাপোড়েন, বিক্ষোভের জেরে শেষমেশ অনুমতি দিলেন বিডিও।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – দুর্গা পুজোর অনুমতিতে বাঁধা বিডিওর , অভিযোগ তুলে বিডিও কে ঘিরে বিক্ষোভ পুজো উদ্যোক্তাদের। মালদার চাঁচলের ঘটনা। চাঁচলের বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত চাচলের বিবেকানন্দ স্মৃতি সমিতি। গত বছর থেকে এই পুজোতে বাধা প্রদান করছেন চাচলে ১ নং ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া বলে অভিযোগ। এ বছরেও তিনি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর অনুমোদন দিচ্ছেন না। আজ সন্ধ্যায় কর্মকর্তারা ক্ষিপ্ত হয়ে বিডিও দপ্তরে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। জানাগিয়েছে যে জায়গায় মণ্ডপ হয়েছে সেটি সরকারি জায়গা।এনিয়েই বিতর্ক।তবে উদ্যোক্তাদের দাবি, এখানে ৫০ বছর ধরে পুজো হচ্ছে।কেউ বাধা দেইনি।এই বিডিওর আমলেই বেগ পেতে হচ্ছে।এপ্রসঙ্গে বিডিও কোনো মন্তব্য করতে চাননি।

অবশেষে নড়েচড়ে বসলেন বিডিও, চাঁচলের বিগ বাজেটের পুজো বিবেকানন্দ স্মৃতি সমিতি কে শেষমেষ পুজোর অনুমতি দিতে বাধ্য হলেন বিডিও। গতকাল মালদার চাঁচলে বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোর অনুমতি দিচ্ছিলেন না চাঁচল ১ নং ব্লকের বিডিও থিনলে পংশুক ভুটিয়া। ক্লাব কর্মকর্তারা অনুমতি চাইলে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেন বিডিও। এরপরই বিডিও কে ঘিরে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। এই খবর সম্প্রচারিত করা হয় সংবাদ মাধ্যমে। খবরের জেরে নড়েচড়ে বসেন বিডিও। শেষমেষ অনুমতি দিতে বাধ্য হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *