মাঝবয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য গড়বেতার বলরামপুরে; তদন্তে পুলিশ। 

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ— গড়বেতা ১ নম্বর ব্লকের ফুলবেড়িয়ার বলরামপুর এলাকায় এক মাঝবয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মালতি কর্মকার (৫৫)।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ বাড়ির ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান পরিবার-পরিজন। তড়িঘড়ি উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণার করেন।

ঘটনার খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তেও নেমেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন মালতি দেবী। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *