বামনগোলা ব্লক কমিউনিটি হলে বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবস পালিত।

মালদা, নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যজুড়ে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন ও ‘জয় জোহার মেলা’ পালিত হচ্ছে। রাজ্যের ১০২টি ব্লকে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তারই অঙ্গ হিসেবে শনিবার মালদার বামনগোলা ব্লক কমিউনিটি হলে প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবস উদযাপন।

অনুষ্ঠান উপলক্ষ্যে আদিবাসী মানুষের জন্য বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান, সচেতনতা শিবির ও প্রদর্শনী, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট আদিবাসী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ধামসা-মাদল পরিবেশনা, যুবকদের মধ্যে ক্যারাম বোর্ড বিতরণ, কৃষিকাজে ব্যবহৃত সামগ্রী এবং বিভিন্ন খেলার উপকরণও প্রদান করা হয়।

এছাড়াও ব্লক ক্যাম্পাসে বিভিন্ন দপ্তরের একাধিক স্টল বসে, যাতে মানুষ সরাসরি পরিষেবা ও তথ্য পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা শাসক প্রীতি গোয়েল, বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *