মালদা, হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা :—- এসআইআর এর ফর্ম পূরণ করার জন্য গ্রামে নেই কোনও শিক্ষিত। ভরসা একমাত্র পঞ্চায়েত সদস্য। সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ধুমসা ডাঙ্গি গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। হতদরিদ্র পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কেউ ভিন রাজ্যে আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান। অর্থাভাবে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারেন না। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকার একমাত্র শিক্ষিত যুবক। ৮৭১ টি এসআইআর ফর্ম একাই পূরন করছেন তিনি। পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন।
৮৭১টি এসআইআর ফর্ম একাই সামলাচ্ছেন পঞ্চায়েত সদস্য বিজয় মিশর, খুশি গ্রামবাসী।












Leave a Reply