দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই সংগঠনকে আরও শক্ত হাতে মজবুত করতে মাঠে নেমেছে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষাণ ক্ষেত মজদুর সংগঠন। প্রতিনিয়ত চলছে কর্মসূচি থেমে থাকেনি তৎপরতা জোর কদমে চলছে ‘বুথ চলো’ কর্মসূচি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ৫ নম্বর মহাবাড়ি গোবিন্দপুরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের ৭২টি জনমুখী প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন সংগঠনের নেতৃত্বরা। বিশেষ করে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ‘কৃষক বন্ধু’ প্রকল্প সঠিকভাবে উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং -রাজ্য কৃষাণ ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর আহ্বানে, জেলার অভিভাবক ও মন্ত্রী বিপ্লব মিত্রের তত্ত্বাবধানে এবং জেলা কৃষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি শাহেনশা মোল্লার নেতৃত্বে গোটা জেলা জুড়ে চলছে এই বুথ চলো কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বংশীহারী ব্লকের এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নেন ব্লক কৃষাণ ক্ষেত মজদুর সংগঠনের ব্লক প্রেসিডেন্ট এমদাদুল হক। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।নির্বাচনের আগে সংগঠনকে আরও জনসংযোগমূলক ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে এই বুথ চলো কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কৃষাণ ক্ষেত মজদুর সংগঠন—এমনটাই জানাচ্ছেন নেতৃত্বরা।
সংগঠন মজবুত করতে মাঠে কৃষাণ ক্ষেত মজদুর সংগঠন, দক্ষিণ দিনাজপুরে তৎপরতা তুঙ্গে












Leave a Reply