মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের পর এবার
কংগ্রেস থেকে মিমে যোগদান। যোগদান করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী।
মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সাথে যোগাযোগ করছে আগামী দিনে অনেকেই যোগদান করবেন।
মিমে যোগদানকারী সন্তোষ কেসরীর দাবি, কংগ্রেসের থেকে কাজ করতে পারছিলেন না সেই কারণেই মিমকে বেছে নিয়েছেন।
মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।
জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার বলেন, কংগ্রেস অনেক বড় দল কে থাকলো কি না থাকলো কোন যায় আসে না। কংগ্রেস থেকে যারা যাচ্ছে তারা কোন কাজ করে না অকামের লোক গুলোই যাচ্ছে।।
মিম বিজেপির বি টিম। বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে। মিম মুসলিমের ঠিকা নেবে। এই রাজনীতি মালদাতে চলবে না। কটাক্ষ জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর।
পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরি বলেন বিজেপি নিজের দমে সারাদেশে লড়াই করে। বিজেপির কারুর প্রয়োজন হয় না।
মালদার রাজনীতিতে নতুন সমীকরণ? কংগ্রেস নেতা মিমে যোগ দিতেই শুরু তরজা।












Leave a Reply