আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে সচেতনতামূলক প্রচারে নামল পুলিশ। জটেশ্বর পুলিশ ফাঁড়ির পক্ষ বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড, জটেশ্বর হাসপাতাল, কাজলী হল্ট, খগেনহাট সহ বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার ও পোস্টার লাগানো হয়। ওই ব্যানারগুলিতে বাল্যবিবাহের কুফল, আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ার বিষয় এবং নাবালিকার ভবিষ্যতের ওপর এর মারাত্মক প্রভাব সম্পর্কে বার্তা তুলে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সহযোগিতা করার জন্য।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নাবালিকার ভবিষ্যৎ বাঁচাতে পুলিশের বিশেষ অভিযান, ফালাকাটায় সচেতনতা কর্মসূচি।












Leave a Reply