দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে একদল ছাত্র যুব সমর্থক বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গুড়াকালি মাতার মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে তাঁর মঙ্গল কামনা করেন। সমর্থকদের পক্ষ থেকে মায়ের চরণে প্রার্থনা জানানো হয়, আগামী দিনে তৃণাঙ্কুর ভট্টাচার্যের জীবন যেন সুস্থ, সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়। পাশাপাশি তাঁরা আশা প্রকাশ করেন, রাজ্য রাজনীতিতে ছাত্র আন্দোলনের এক পরিচিত মুখ হিসেবে তাঁর ভূমিকা আরও শক্তিশালী হবে। এদিন সমর্থকদের বক্তব্যে উঠে আসে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ছাত্র যুব এক ভাবে নির্বাচনী রাজনৈতিক লড়াই লড়বে। মন্দির প্রাঙ্গণে এদিন ছিল ভক্তি ও আবেগের এক বিশেষ পরিবেশ। জন্মদিন উপলক্ষে কোনও আড়ম্বর না থাকলেও, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে নেতার প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সমর্থকদের মতে, তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্র পরিষদ আগামী দিনে আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা নেবে—এই বিশ্বাস নিয়েই মায়ের কাছে তাঁদের এই প্রার্থনা।
আড়ম্বর নয়, বিশ্বাস ও ভালোবাসায় জন্মদিন পালন ছাত্র পরিষদ সভাপতির।












Leave a Reply