কৃষক স্বার্থে পথে নামল বাম সংগঠন, চন্দ্রকোনারোডে উত্তেজনা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যের ধান ক্রয় করা সহ একাধিক দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। এই দিন চন্দ্রকোনারোড CPI(M) দলীয় কার্যালয় থেকে মিছিল বেড়িয়ে গোটা শহর পরিক্রমা করে। এই দিন এই মিছিলে কয়েকশো CPI(M) কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এইদিন মিছিল শেষে চৌরাস্তার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বাম সংগঠনের কর্মী সমর্থকেরা। অভিযোগ সেই সময় পুলিশের সঙ্গে বাচচা বাঁধে কর্মীদের। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং বিক্ষোভ তুলে নিতে বাধ্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *