পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-এস আই আর এর বিরোধিতা করে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক এ বিক্ষোভ দেখায় সিপিএম, পুলিশ প্রশাসন গেট বন্ধ করে ঘিরে রাখলে বিক্ষোভকারীরা গেটে ধাক্কা মারে, দীর্ঘক্ষণ সিপিএমের নেতৃত্ব সহ বিক্ষোভকারীদের গেটের বাইরে দাঁড়িয়ে রাখে বলে অভিযোগ, এক টাকার দুই পক্ষের মধ্যেই বচসা শুরু হয়, হস্তক্ষেপ করতে হয় পাঁশকুড়ার বিডিওকে, তিনি অফিস থেকে বেরিয়ে এসে ব্লকের মূল গেটের সামনে বিক্ষোভকারীদের সাথে কথা বলে ফিরে যান, তার পরেও গেট না খোলায় বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা, শেষমেষ গেট খুলতে বাধ্য হয় পুলিশ প্রশাসন।

এস আই আর এর মধ্য দিয়ে মৃত ভোটার কিংবা ফেক ভোটারদের বাতিলের জন্য ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে রাজ্যজুড়ে।
যার মধ্য দিয়ে খাঁটি ভারতীয় নাগরিকত্বের নাগরিকত্ব পাবেন ভারতীয়রা।

আর সেই এস আই আর এর বিরোধিতা করে চলেছে রাজ্যের শাসকদল কিংবা কেন্দ্র সরকারের বিরোধী রাজনৈতিক দল। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে এস আই আর এর বিরোধিতা করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট অর্থাৎ সিপিএম। তাদের দাবি ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে তা বন্ধ করতে হবে, এমন দাবি নিয়ে পাঁশকুড়া ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট।












Leave a Reply