ব্যাঙ্ক ধর্মঘটের জেরে অচল পরিষেবা, জরুরি কাজে এসে ফিরলেন বহু গ্রাহক।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর ডাকে সারা দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব বালুরঘাটে। কর্ম দিবস পাঁচ দিনের দাবিতে এদিন বালুরঘাটে স্টেট ব্যাংক শাখায় বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা।

ব্যাংক কর্মীদের ধর্মঘটের ফলে ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। অনেকেই জরুরী কাজের জন্য বা টাকা তুলতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *