ফালাকাটায় মাদক বিরোধী অভিযানে সাফল্য, ৫১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকালে গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফালাকাটা ব্লকের বাগানবাড়ি এলাকা থেকে নবীউল ইসলাম (৩৩) নামের এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ৫১ গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বরে। এদিন ফালাকাটা থানার তরফে ওই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে চালান করা হয়েছে বলে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস। এই ব্রাউন সুগার কোথা থেকে এল, কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *