মালদা, নিজস্ব সংবাদদাতা:– গত ১৯ জানুয়ারি হরিশ্চন্দ্রপুর এলাকার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিক আটক হয়। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ আজার আলী। পরে বিএসএফের তরফে তাকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হবিবপুর থানার পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিককে মালদা জেলা আদালতে পেশ করে এবং আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের সময় উজ্জ্বল রায় নামে এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর পুলিশ উজ্জ্বল রায়কে গ্রেফতার করে।
ধৃত উজ্জ্বল রায় হবিবপুরের বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকার ১৭৭ নম্বর বুথের বাসিন্দা। পেশায় তিনি একজন গাড়ি চালক। পুলিশি জিজ্ঞাসাবাদে জানতে পারে, তাঁর গাড়িতে বাংলাদেশি নাগরিকদের দেখা গেছে এবং এর গাড়িতে বাংলাদেশের থেকে আনার নির্দেশ দেন সুজিত চৌধুরী।
এরপর হবিবপুর থানার পুলিশ বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর এলাকার মিছুয়া পাড়ায় অভিযান চালিয়ে সুজিত চৌধুরীকে গ্রেফতার করে শুক্রবার গভীর রাত্রে । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সুজিত চৌধুরী বাংলাদেশি নাগরিকদের ঠাঁই দিতেন এবং অনুপ্রবেশকারীদের সঙ্গে জড়িত ছিলেন। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত সুজিত চৌধুরীকে হবিবপুর থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে শনিবার। এবং হবিবপুর থানার পুলিশ রিমাইন্ড নিবে বলে জানা গেছে












Leave a Reply