চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ভ্রাম্যমান ইউনিটে বুনিয়াদপুরে স্বাস্থ্য পরীক্ষা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সুবাদদাতা:- বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে ও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় ৪দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে ক্যান্সার সচেতনতা শিবির এবং স্কিনিং প্রোগ্রাম। আজ শনিবার এই কর্মসূচির শেষ দিনে বুনিয়াদপুর পৌর শহরের নেতাজি নগরে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এসে পৌঁছায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ভ্রাম্যমান চিকিৎসা গাড়ি। এদিন বুনিয়াদপুর পৌরসহর এবং অঞ্চলগুলো থেকে সাধারণ মানুষ এসে স্বাস্থ্য পরীক্ষা করায়।

চলতি মাসের ২৮ তারিখে বালুরঘাট শহরে নেতাজি স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণ এই কর্মসূচির সূচনা হয়। মূলত দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষকে ক্যান্সার সচেতন করতেই এই এই প্রচেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *