বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – গুড়ের ব্যবসার আড়ালে নিষিদ্ধ চোলাই মদ তৈরির উপকরণ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। শনিবার দুপুরে শহরের তহবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কুইন্টাল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌমেন কুণ্ডু (৫০)। তিনি বালুরঘাট থানার বঙ্গী বৈদ্যনাথপাড়া এলাকার বাসিন্দা এবং তহবাজারে দীর্ঘদিন ধরে গুড়ের ব্যবসা করতেন। তবে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, গুড় বিক্রির আড়ালে তিনি চোলাই মদ তৈরির মূল উপকরণ স্থানীয়ভাবে পরিচিত ‘বাকর গুলি’ অবৈধভাবে বাজারজাত করছিলেন।
খবরের ভিত্তিতে বালুরঘাট থানার টাউন বাবুর নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল আচমকা ওই ব্যবসায়ীর গুদামে হানা দেয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাকর গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই সৌমেন কুণ্ডুকে আটক করা হয়।
এদিন বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত জানান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ।












Leave a Reply