ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে সোমবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মেলার শুভ সূচনা হল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে সোমবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মেলার শুভ সূচনা হল। জটেশ্বর গোরুহাটি ময়দানে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার খন্ডবহালে উমেশ গণপত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের এই ঐতিহ্যবাহী মেলা চলবে টানা পনেরো দিন। শিবরাত্রি উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এ বছরও জটেশ্বরে তৈরি হয়েছে উৎসবের আবহ। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টির স্টল ও নানান বিনোদনের আয়োজন ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *