মালদা, নিজস্ব সংবাদদাতা: এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি অনুষ্ঠানের জেরে স্কুলে ছুটি ঘোষণা এবং পরীক্ষা স্থগিত রাখার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মালদার মোথাবাড়িতে। ঘটনাটি মোথাবাড়ির মেহেরাপুর গঙ্গাপ্রসাদ গ্রামের গঙ্গাপ্রসাদ হাইস্কুলে।
অভিযোগ, সমবায়ের একটি অনুষ্ঠানের জন্য স্কুল প্রাঙ্গণ ব্যবহার করা হয়। স্কুলের মধ্যেই প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে তারস্বরে সাউন্ড বক্স ও মাইক বাজিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিধায়ক ও প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এদিন স্কুলে পরীক্ষা থাকার কথা ছিল বলে দাবি অভিভাবকদের একাংশের। কিন্তু অনুষ্ঠান উপলক্ষে ছুটি ঘোষণা করা হয় বলে অভিযোগ। অনেক ছাত্রছাত্রী স্কুলে এসে ফের ঘরে ফিরে যায়।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে ঢুকে ভিডিও ধারণ করেন এবং তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। এরপরই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। যদিও সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে শাসক দলের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে।
মালদায় মন্ত্রীর অনুষ্ঠানে স্কুলে ছুটি, বন্ধ পরীক্ষা—অভিভাবকদের বিক্ষোভ।












Leave a Reply