মহিরুদ্দিন মিঞার বাড়ি থেকে সূত্রপাত, মুহূর্তে গ্রাস চারটি ঘর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ভস্মীভূত চারটি বাড়ি আহত এক মহিলা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকার বাসিন্দা মহিরুদ্দিন মিঞা বাড়িতে আগুন লাগে প্রথমে। পরবর্তীতে পরপর তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষতিগ্রস্তরা নিজের প্রাণ ছাড়া কোনো কিছু বাঁচাতে পারেনি। এদিকে ঘটনাস্থলে জয়গাঁ, হাসিমারা ও ভুটান থেকে দমকলের চারটি ইঞ্জিন পৌছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধা গুরুত্ব জখম হয় তিনি বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *