শহীদ ক্ষুদিরাম বসু-র স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে মাতৃভাষা দিবস উদযাপন দাসপুরে।

পশ্চিম মেদিনীপুর – দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বড় শিমুলিয়া দিঘীরপাড়- শহীদ ক্ষুদিরাবের ঐতিহাসিক ডাক লুন্ঠনের পটভূমিতে – ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সোসাইটির পক্ষ থেকে আজকে শহীদ ক্ষুদিরাম বসু মঞ্চে এই বিশেষ দিনে কর্মসূচি গ্রহণ করা হয়।
সেই সঙ্গে সঙ্গে হাওড়ার অমরাগড়ি যুব সংঘের – সাইকেল র‍্যলির মধ্য দিয়ে সম্প্রীতি ও সচেতনতার অভিযান শুরু করেন।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওই এলাকার দুস্থদের কম্বল ও শাড়ি বিতরণ এবং একটি হুইল চেয়ার একটি ট্রাই সাইকেল প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে।
এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীর সহ অন্যান্যরা।

উপস্থিত ছিলেন – তারাশঙ্কর দাস বৈরাগ,বরুণ কুমার বিশ্বাস, অসিত ঘোষাল, সহ অন্যান্য অতিথি বর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *