তৃণমূলে যোগদান করলেন আরএসপির শ্রমিক সংগঠনের জেলা নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী রামগোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের কর্মকর্তারা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলে যোগদান করলেন আরএসপির শ্রমিক সংগঠনের জেলা নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী রামগোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের কর্মকর্তারা। বিধানসভা ভোটের আগে আরএসপি ভাঙনের ফলে শহরের বুকে তৃণমূল কংগ্রেস অনেকটা শক্তিবৃদ্ধি করল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে চলছে দল বদলের খেলা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরও তার ব্যক্তিক্রম নয়। বিধানসভা ভোট এগিয়ে আসতে এবার গঙ্গারামপুর শহরে আরএসপিতে ভাঙণ ধরাল তৃণমূল।
এক সময় গঙ্গারামপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের জ্যোতি বসু রোড় এলাকার প্রতিবাদ ক্লাবের সুনাম ছিল। ক্লাবটি মূলত আরএসপি সমর্থিত ছিল। প্রতিবাদ ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী রাম গোপাল বিশ্বাস ছিলেন আরএসপির শ্রমিক সংগঠনের জেলা নেতা। বাম ফ্রন্ট ১৫ বছর আগে ক্ষমতা চ্যুত হলেও রাম গোপাল বাবুর নেতৃত্বে প্রতিবাদ ক্লাবটি আরএসপি সমর্থিত ছিল।
বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে রাম গোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের সদস্যরা আরএসপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
রবিবার সন্ধ্যে সাড়ে ৮টা নাগাদ যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ১৬ নম্বর ওয়ার্ডের জ্যোতি বসু রোড় সংলগ্ন প্রতিবাদ ক্লাব প্রাঙ্গনে। যোগদান কর্মসূচিতে হাজির হয়ে রাম গোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের প্রায় ৭ জন মহিলা সদস্য সহ মোট ৪৩ জন সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রশান্ত মিত্র। এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন,গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার,শিক্ষক নেতা সুব্রত মুখার্জি,জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি কৌশিক সাহা,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুভদ্রা রাজবংশী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *