বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- মেট্রিক্স ফ্রেইট সিস্টেমস প্রাইভেট লিমিটেড এর অর্থায়নে তিনটি গ্রামের শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বীরভূম জেলা রাজনগর ব্লকের আবাদনগর নিত্যনগর গ্রাম সংলগ্ন মাঠে৷ জানা গিয়েছে, আবাদনগর, নিত্যনগর ও বান্দি গ্রামে তিনটি শিশুশিক্ষা নিকেতনে প্রাথমিক স্তর পর্যন্ত পড়ুয়ারা পড়ে৷ ওই তিনটি পাঠশালার পড়ুয়া, অভিভাবক অভিভাবিকা, টেগোর সোসাইটি ও বিরাটী বিবেক দিশারীর প্রতিনিধি মিলে প্রায় একশত কুড়ি জন এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন৷ বিশিষ্ট আমন্ত্রিত অতিথি ও সুধীজনেদের সংবর্ধনা জানানো হয়৷ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় প্রতিযোগিতার৷ সকল পড়ুয়াদের পুরস্কৃত করা হয়৷ মধ্যাহ্ন কালীন আহারে আপ্যায়িত করা হয় সকলকে৷ মেট্রিক্স ফেইট সিস্টেমস প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি রঞ্জন ঘোষাল, বিরাটী বিবেক দিশারীর পক্ষ থেকে চুনীলাল চক্রবর্তী, রত্না প্রকাশ, সঞ্জয় পাল, তাপসী চক্রবর্তী, সুপ্রতীপ ভট্টাচার্য, শিশির চট্টোপাধ্যায় এবং টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল প্রকল্পর পক্ষ থেকে কর্ণধার প্রকাশ সিংহ, বিশিষ্ট সমাজকর্মী ও টেগোর সোসাইটির প্রতিনিধি চন্দ্রকান্ত দত্ত, কর্মী কার্তিক দাস সহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন৷
আবাদনগর-নিত্যনগর-বান্দি গ্রামের পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর-এ।












Leave a Reply