কামারহাটি, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত হয়ে উঠেছেন বিধায়ক Madan Mitra। সেই কর্মসূচির অংশ হিসেবেই কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের মতো এদিন কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডেও অনুষ্ঠিত হল জমজমাট “আড্ডা চিত্র” কর্মসূচি।
ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়ককে সামনে পেয়ে এলাকার বাসিন্দারা মন খুলে নিজেদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভাব-অভিযোগ তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের আগে নিজের পরিচিত কেন্দ্রে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ বাড়াচ্ছেন বিধায়ক। কোথাও নাচ-গান ও আড্ডার মাধ্যমে মানুষের সঙ্গে মেলামেশা করছেন, আবার কোথাও এলাকার নানা সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
এদিনের কর্মসূচিতে কাউন্সিলর সমীরন দাস, কামারহাটি বিধানসভা কেন্দ্রের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি নিরূপ পাসোয়ান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আড্ডার আসর শেষে এলাকার উপস্থিত মানুষদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়।
মানুষের সমস্যার কথা শুনলেন বিধায়ক, কামারহাটিতে জমজমাট আড্ডা সভা।












Leave a Reply