শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মেধা পরীক্ষা, ওড়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যানিকেতনে পড়ুয়াদের ভিড়

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পড়ুয়াদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে মেধা পরীক্ষার আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ওড়গঞ্জ শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যানিকেতনে।
রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেধা পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং তাদের মেধার বিকাশে উৎসাহ জোগানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক কর, সঞ্জয় ঘোষ, রাহুল সালুই, শঙ্খদীপ পাল, প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের উপস্থিতিতে মেধা পরীক্ষা ঘিরে উৎসাহিত হয় পড়ুয়ারা। শিক্ষার প্রসারে এবং আগামী প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *