রোলাপাঠে যুব তৃণমূলের ক্রীড়া আয়োজন, “খেলা হবে” স্লোগানে জমজমাট অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য যুব তৃণমূলের পূর্বঘুষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের রোলাপাঠ এলাকায় “খেলা হবে” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই দিন এলাকার যুবক,যুবতীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীকে। এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সেক আবু বোলাল হোসেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান অবিতা মাহাতো,পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষী পন্ডিত, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গাতাই,গৌতম ঘোষ,তপন দোলই,অজিত ঘোষ সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *