গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মালদায় তৃণমূল নেতৃত্বের সাংবাদিক সম্মেলন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়া এবং বিচারাধীন ভোটারদের ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।
এদিন মালদায় সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন ও Bharatiya Janata Party-কে ধিক্কার জানান জেলা তৃণমূল কংগ্রেসের নেতারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি Abdur Rahim Boxi, জেলা সহ-সভাপতি Prasun Banerjee, জেলা মুখপাত্র Ashis Kundu সহ অন্যান্য নেতৃত্ব।
এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি Lipika Barman Ghosh এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি Prosenjit Das সহ দলের একাধিক নেতা-কর্মী।
জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর পর্বে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং অনেক ভোটার বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছেন। এর ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা দাবি করেন।
তৃণমূল নেতারা জানান, যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে অথবা বিচারাধীন রয়েছে, তাদের পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *